ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় নর্থবেঙ্গল জুটমিলে আগুন

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:০২, ৩০ জানুয়ারি ২০২২
বগুড়ায়  নর্থবেঙ্গল জুটমিলে আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় নর্থবেঙ্গল জুটমিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার বিকেল ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

জুটমিল সংশ্লিষ্টরা প্রাথমিকভাবে ধারণা করছেন, কারখানার যন্ত্রপাতির উত্তাপ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

জানা গেছে, রোববার সকাল থেকে জুটমিলে কাজ করছিলেন শ্রমিকরা। এদিন বিকেল ৩টার দিকে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। আগুন দেখে শ্রমিকরা চিৎকার করতে করতে মিল থেকে বেড়িয়ে আসেন। এ সময় আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। একপর্যায়ে কারখানা দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং সেখানকার সুতলী তৈরির পাটসহ অন্যান্য সরঞ্জাদিতে আগুন লেগে তীব্রতা বেড়ে যায়।

Advertisement

আরো পড়ুন: পেকুয়ায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

খবর পেয়ে ফায়ার সার্ভিস বগুড়ার ১টি, কাহালুর ২টি, দুপচাঁচিয়ার ১টি ও আদমদীঘির ১টি  ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ নেয়। ততক্ষণে মিলের ভেতরে থাকা পাটসহ অন্যান্য সরঞ্জাদি পুড়ে যায়।

জুটমিলের মালিক সুভাষ প্রসাদ কানু দাবি করেন, কারখানায় পাট সুতাসহ আমদানি ও তৈরিকৃত প্রায় ৮ কোটি টাকার মালামাল ছিল। 

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বগুড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক একেএম আব্দুল মালেক জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। কী কারণে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতি পরিমাণ কত তা এখনো জানা যায়নি।  পরবর্তীতে তদন্ত করে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষতির পরিমান জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: আগুন বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!