চট্টগ্রামে কমল শনাক্তের হার, মৃত্যু ১
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে একজনের। সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, এন্টিজেন টেস্ট, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আরটিএল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে দুই হাজার ৭৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৫৮৭ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
আরো পড়ুন: প্রদীপের মৃত্যুদণ্ডের দাবিতে কক্সবাজার আদালত চত্বরে মানববন্ধন
.png)
পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ২১ দশমিক ২২ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল ২৭ দশমিক ৪১ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীর ৩৯৮ জন, হাটহাজারীর ৩৬ জন, রাঙ্গুনিয়ার ২৪ জন, রাউজানের ২০ জন, ফটিকছড়ির ১৯ জন, আনোয়ারার ১৬ জন, পটিয়ার ১৫ জন, সীতাকুণ্ডের ১২ জন, সাতকানিয়ার ১১ জন, বোয়ালখালীর ১০ জন, চন্দনাইশের আটজন, সন্দ্বীপের আটজন, মিরসরাইয়ের পাঁচজন, বাঁশখালীর তিনজন ও লোহাগাড়ার দুইজন রয়েছেন।
এর আগে, রোববার ১১১৫, শনিবার ৮০৯, শুক্রবার ১১৬৭, বৃহস্পতিবার ১১২১, বুধবার ১৪৫৫ ও মঙ্গলবার ১৩৪৮ জনের করোনা শনাক্তের খবর জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।