একই সময়ে ৩৪৩টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৩৬ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ৩৯ দশমিক ৬৫ শতাংশ।
রোববার বেলা সোয়া ১১ টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এ তথ্য জানানো হয়েছে।
.png)
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত জেলায় করোনায় নতুন একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়াল ৮০০ জনে। এরমধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৬৯২ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তারা করোনা আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে মৃত্যুর এই তালিকায় করোনা উপসর্গ নিয়ে মৃতরা নেই।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ৫০ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯০ জন। তাদের মধ্যে বগুড়া শজিমেক হাসপাতালে ৩০, মোহাম্মদ আলী হাসপাতালে ৪১, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ চিকিৎসাধীন।
জেলা স্বাস্থ্য বিভাগের গতকালের (শনিবার) দেয়া তথ্যমতে, বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ২৩৪টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১০০ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ছিল ৪২ দশমিক ৭৩ শতাংশ। একই সময়ের ব্যবধানে করোনায় ও উপসর্গে কোনো মৃত্যু হয়নি।