ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় বাসের চাপায় ঝরল ৫ প্রাণ

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৬, ২৬ জানুয়ারি ২০২২
বগুড়ায় বাসের চাপায় ঝরল ৫ প্রাণ
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার এক নারী যাত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরো একজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি আছেন। তার অবস্থা আশঙ্কাজনক। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।

বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের রাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির সহকারী এএসআই রকিবুল হাসান।

নিহতদের একজন সুঘাট ইউনিয়নের চমরপাথালিয়া গ্রামের ৩৫ বছর বয়সী আনোয়ার হোসেন নামে একজন রয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

Advertisement

আরো পড়ুন: ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুরের মির্জাপুর থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা ছোনকার উদ্দেশ্যে রওনা দেয়। অটোরিকশাটি উপজেলার রাজাপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা (ঢাকা থেকে বগুড়াগামী) হানিফ পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক নারীসহ পাঁচজন অটোরিকশার যাত্রী মারা যান।

এ বিষয়ে বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম বানিউল আনাম জানান, সড়ক দুর্ঘটনায় মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বাস হেফাজতে আছে। তবে চালক-হেলপার পলাতক আছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!