পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফারুক মোটরসাইকেল যোগে লক্ষ্মীপুর থেকে রায়পুরের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে রায়পুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা এক্সপ্রেসের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে আরিফ মোটরসাইকেলসহ ট্রাকের নিচে পড়েন। গুরুতর আহত অবস্থায় পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে সেখানেই তার মৃত্যু হয়।
আরো পড়ুন: সুন্দরী নারী সেজে ইমোতে প্রতারণা, গ্রেফতার ৩
.png)
রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, হাসপাতালে নেয়ার পর মোটরসাইকেল আরোহী মারা যান। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাস নিয়ে চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।