ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মহাসড়কে ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২:২১, ২৩ ডিসেম্বর ২০২১
মহাসড়কে ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ
ফাইল ছবি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে সাতকানিয়া উপজেলার ছদাহা মিঠাদিঘী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নোয়াখালীর তৌহিদুল ইসলাম (২৮) ও সালাউদ্দিন (২৫)।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, সাতকানিয়ার ছদাহা এলাকায় দুর্ঘটনার সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়। তারা সেখান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করে। একইসঙ্গে সড়কে পাশে থাকা দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি জব্দ করা হয়।

Advertisement

আরো পড়ুন: পোস্টমাস্টারের চাকরি স্ত্রীর, অফিস করেন স্বামী বাদল

তিনি আরও বলেন, অজ্ঞাত কোনো গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে। তবে বিস্তারিত জানা যায়নি। এ ঘটনায় একটি নিয়মিত মামলা করা হচ্ছে।

এর আগে, জেলার রাউজানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসের চালকসহ ১৫ জন আহত হন। বুধবার সকালে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানের ব্রাহ্মণহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাউজান নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল আবেদিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!