ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কর্মস্থলে ফেরার পথে সড়কে ঝরল প্রাণ

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:০০, ২১ নভেম্বর ২০২১
কর্মস্থলে ফেরার পথে সড়কে ঝরল প্রাণ
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের উচুটিয়া এলাকায় ধলেশ্বরী ফিলিং স্টেশনের সামনে ট্রাকচাপায় এক রিকশা আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রিকশাচালক।

রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ৩২ বছর বয়সী আব্দুল আলিম খান জেলার ঘিওর উপজেলার জাবরা গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন।

স্বজনরা জানান, সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে শ্বশুরবাড়ি বৈতরা এলাকা থেকে রিকশায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন আলিম। উচুটিয়া এলাকায় ধলেশ্বরী সিএনজি স্টেশনের কাছে পৌঁছালে পেছন থেকে রিকশাটিকে চাপা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই আলিম নিহত হন। গুরুতর আহত রিকশাচালককে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

গোলড়া হাইওয়ে থানার ওসি মনির হোসেন বলেন, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!