ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকচাপায় সড়কে ঝরল বাবা-মেয়ের প্রাণ

নারায়গঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৬, ১০ ডিসেম্বর ২০২১
ট্রাকচাপায় সড়কে ঝরল বাবা-মেয়ের প্রাণ
স্বজনের আহাজারি

নারায়ণগঞ্জের চাষাড়ায় ট্রাকচাপায় বাবা-মেয়ে নিহত হয়েছেন। শুক্রবারে দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের চাষাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ৪০ বছর বয়সী আলতাব হোসেন ও তার ২০ বছর বয়সী মেয়ে বেলী আক্তার। তাদের বাড়ি সোনারগাঁয়ের শম্ভুপুরা এলাকায়।

স্বজনদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার এসআই মোহাম্মদ জাহাঙ্গীর জানান, ৩ ডিসেম্বর আমেরিকা থেকে ফিরে চাষাড়ায় খালার বাসায় ছিলেন বেলী। একটি পারিবারিক অনুষ্ঠানের জন্য তাকে খালার বাসা থেকে নিয়ে আসতে যান বাবা আলতাব হোসেন। বাবা-মেয়ে রিকশায় বাড়ি ফিরছিলেন।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশাটিকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে বাবা-মেয়ে রাস্তায় পড়ে যান। এরপর ট্রাকটি তাদের চাপা দিয়ে পালিয়ে যেতে চেষ্টা করলে স্থানীয়রা আটকে দেয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ট্রাকের চাকার নিচ থেকে বাবার ও সড়কের পাশ থেকে মেয়ের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চালকসহ ট্রাকটি আটক করেছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!