নিহত সাইয়েম চুনতি তাজভীদুল কুরআন হিফজখানা ও অ্যাকাডেমির হেফজ বিভাগের ছাত্র।সে চুনতি বাগান পাড়া এলাকার কামাল উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, চট্টগ্রাম অভিমুখী একটি কাভার্ডভ্যান সাইকেলে থাকা সাইয়েমকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় সাইয়েম।
.png)
নিহতের বাবা কামাল উদ্দিন সওদাগর বলেন, অসুস্থতার কারণে সাইয়েম মাদরাসা থেকে ছুটিতে বাড়িতে আসে। বিকেলে বাড়ির মিস্ত্রির সাইকেল নিয়ে কখন বের হয়ে গেছে আমরা কেউ জানতাম না।
দোহাজারি হাইওয়ে থানার ওসি মো. আব্দুর রব জানান, ঘটনার খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে সুরতহাল শেষ করেছে। ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।