রোববার রাত সাড়ে ১০টার দিকে সদরে স্টেশন রোড (তিনমাথা-সাতমাথা সড়ক) এলাকা থেকে ঐ পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি ধারালো ছুরি ও একটি রশি উদ্ধার করা হয়।
আটকরা হলেন- সদরের কাটনারপাড়া এলাকার ৩২ বছর বয়সী বাবু, উত্তর চেলোপাড়ার ২০ বছর বয়সী নছিব রহমান, উপশহর কসাইপাড়ার ২৬ বছর বয়সী আশিদুল, ফুলবাড়ী মধ্যপাড়া এলাকার ২২ বছর বয়সী আরিফ ও বাদুরতলা এলাকার ৩৬ বছর বয়সী সজীব প্রামাণিক।
.png)
আরো পড়ুন: ‘থানা-পুলিশ কন্ট্রাক্ট করে এসেছি, বাধা দিলে লাশ পড়বে’
এ তথ্য নিশ্চিত করেন বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. সোহরাব হোসেন।
র্যাব কর্মকর্তা মো. সোহরাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির সময় ঐ পাঁচজনকে আটক করা হয়। তারা ডাকাতির উদ্দেশ্যে বগুড়া শহরের বিভিন্ন এলাকা থেকে এসে একত্র হয়েছিলেন। তাদের কাছ থেকে ধারালো অস্ত্র ও রশি উদ্ধার করা হয়েছে। আটক পাঁচজনকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।