শুক্রবার রাতে ওই কলেজের শহীদ আলমগীর ছাত্রাবাস থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতাররা হলেন- নগরীর গোরস্থান সড়কের বাসিন্দা রাফসান তালুকদার, বটতলা এলাকার আশ্রাফ সড়কের আজাদ সরদার,একই এলাকার ফুয়াদ আলম ও গোরাচাদ দাশ সড়কের মুমতাহিন রহমান।
.png)
শনিবার দুপুরে বরিশাল মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানা পুলিশের একটি দল সৈয়দ হাতেম আলী কলেজের শহীদ আলমগীর ছাত্রাবাসে অভিযান চালায়। এ সময় ব্যাগে লুকিয়ে রাখা দুটি দেশীয় ধারালো অস্ত্রসহ বহিরাগত ওই চারজনকে গ্রেফতার করা হয়।
আরো পড়ুন: অটোরিকশায় ট্রলির ধাক্কা, প্রাণ গেল দুই নারীর
শহীদ আলমগীর ছাত্রাবাসের একাধিক আবাসিক শিক্ষার্থী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কয়েকজন বহিরাগত তরুণ জোর করে ছাত্রাবাসের কয়েকটি কক্ষ দখল করে বসবাস করছিলেন। ছাত্রাবাসের সাধারণ শিক্ষার্থীরা বহিরাগত বখাটে তরুণদের ভয়ে তটস্থ থাকতেন। বিষয়টি গোপনে পুলিশকে জানানো হলে শুক্রবার রাতে পুলিশ ছাত্রাবাসে অভিযান চালায়।
কোতয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম জানান, গ্রেফতার তরুণদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আদালতে পাঠানোর পর গ্রেফতারদের জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।