ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাঙামাটিতে অস্ত্রসহ ইউপিডিএফের চাঁদাবাজ আাটক

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১২, ২৭ ডিসেম্বর ২০২১
রাঙামাটিতে অস্ত্রসহ ইউপিডিএফের চাঁদাবাজ আাটক
অস্ত্রসহ আটককৃত ব্যক্তি

রাঙামাটির কাউখালী উপজেলায় দেশীয় তৈরি অস্ত্রসহ ইউপিডিএফ দলের লক্ষীধন চাকমা নামে এক চাঁদাবাজকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার সকালে উপজেলার ঘাগড়া চেক পোস্ট থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার ঘাগড়া চেকপোস্টে গোপন সংবাদের ভিত্তিতে  একটি মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। এ সময় একটি দেশীয় তৈরি অস্ত্রসহ লক্ষীধন চাকমাকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত অস্ত্র ও আটক ব্যক্তিকে কাউখালী থানায় সোর্পদ করা হয়। আটককৃত লক্ষীধন চাকমা পাহাড়ের আঞ্চলিক দল ইউনাইটেট ডেমোক্রেটিস ফ্রন্ট ইউপিডিএফ এর চাদাঁ কালেক্টর হিসেবে কাজ করে আসছিলেন। তিনি কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লোয়ার পোয়াপাড়া গ্রামের মৃত বরুন বিকাশ চাকমার ছেলে।

এ বিষয়ে কাউখালী থানার ওসি মোহাম্মদ শহিদুল্ল্যাহ সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে এবং তাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!