শুক্রবার উখিয়া থানাধীন কুতুপালং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
কক্সবাজার ১৪ এপিবিএন সূত্রে জানা যায়, ২০-৩০ জন রোহিঙ্গা দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে এপিবিএন এর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে ডাকাতরা। এ সময় আবুল আলম, মো. রফিক, আবু তাহের ও কলিম উল্ল্যাকে স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় আটক করা হয়। অন্য ডাকাতরা পাহাড়ের দিকে পালিয়ে যায়।
.png)
অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে রাম দা ও ছোরা উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার ১৪ এপিবিএন এর অধিনায়ক (এসপি) নাঈমুল হক বলেন, গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে। তাদেরকে উখিয়া থানায় পাঠানো হয়েছে।