[ দেশজুড়ে ]
উখিয়া ক্যাম্প থেকে অস্ত্রসহ রোহিঙ্গা আটক
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্রসহ নূর আলম নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়- ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ওয়ান শুটারগানসহ নূর আলম নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে ১৪ নম্বর ক্যাম্পের হাকিমপাড়া নুর আলমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত রোহিঙ্গা যুবক ১৪ নম্বর ক্যাম্পে বি ব্লকের মৃত আলতাজ মিয়ার ছেলে।
.png)
৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন এর সদস্যরা ক্যাম্পের ভেতর হাকিমপাড়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ নূর আলমকে তার ঘর থেকে আটক করেন। আটককৃত রোহিঙ্গা যুবক নূর আলমকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!