[ দেশজুড়ে ]
কক্সবাজারে মাদক ও টাকাসহ রোহিঙ্গা আটক
উখিয়া উপজেলায় অভিযান চালিয়ে মাদক ও মাদক বিক্রির টাকাসহ এক রোহিঙ্গা আটক। ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের উখিয়া উপজেলায় অভিযান চালিয়ে মাদকের চালান ও মাদক বিক্রির টাকাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে র্যাব-১৫ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পালংখালী ইউপির থাইংখালী ব্রিজের পাশে অভিযান চালায়। এ সময় টেকনাফের ২১ নম্বর চাকমারকূল ক্যাম্পের ব্লক-বি/৬ এর রোহিঙ্গা লোকমান হাকিমের ছেলে জুবাইরকে আটক করা হয়। তবে একই ক্যাম্পের মৃত নাজির হোসাইনের ছেলে শামসুল আলম পালিয়ে যায়। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটক আসামির দেহ তল্লাশি করে ৩০ হাজার ইয়াবা এবং ইয়াবা বিক্রির ৯৩ হাজার ৫শ’ টাকা পাওয়া যায়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র (ল’ অ্যান্ড মিডিয়া কর্মকর্তা) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ইয়াবা ও টাকাসহ আটক ব্যক্তিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে/এমএস/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!