[ দেশজুড়ে ]
৪ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
আটক হওয়া রোহিঙ্গা সৈয়দ আমিন (ছবি: ডেইলি বাংলাদেশ)
কক্সবাজারের উখিয়ায় ৪ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার দুপুরে উখিয়ার বালুখালী ক্যাম্প থেকে তাকে আটক করা হয়। আটক সৈয়দ আমিন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত হাকিম আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কক্সবাজার কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ রুহুল আমিন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উখিয়া বালুখালী থেকে ছৈয়দ আমিনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক ছৈয়দ আমিনের নামে মাদক আইনে মামলা করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএডি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!