[ দেশজুড়ে ]
পালাতে গিয়ে ধরা খেলেন রোহিঙ্গা আসামি
গ্রেফতার রোহিঙ্গা আসামি জমির হোসেন (ডেইলি বাংলাদেশ)
কক্সবাজারের টেকনাফের শালবাগান ক্যাম্প এলাকা থেকে অস্ত্র মামলার পলাতক রোহিঙ্গা আসামি জমির হোসেনকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
সোমবার রাতে হ্নীলা ইউপির এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি শালবাগান ক্যাম্পের বাসিন্দা সিদ্দিক আহমেদের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম।
.png)
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-২৬ এর ব্লক- এ/৯ এলাকায় অভিযান চালান এপিবিএন সদস্যরা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় অস্ত্র মামলার পলাতক আসামি রোহিঙ্গা জমির হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে টেকনাফ থানায় অস্ত্র মামলা রয়েছে।
গ্রেফতার রোহিঙ্গার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/আরএডি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!