শুক্রবার বিকেলে নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবির এইচ ব্লক এলাকা থেকে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়।
আটক রোহিঙ্গারা হলেন- উখিয়া বালুখালী ৯ নম্বর শরণার্থী শিবিরের ব্লক বি/৯এর বাসিন্দা রোহিঙ্গা সন্ত্রাসী মুন্না গ্রুপের সদস্য হামিদ হোসেনের ছেলে সৈয়দুল আমিন, হ্নীলা ইউপি নয়াপাড়া শরণার্থী শিবিরের ই-ব্লকের ৯৭৪ নম্বর শেডের বাসিন্দা শামসুল আলমের ছেলে রোহিঙ্গা সন্ত্রাসী সালমান শাহ গ্রুপের সদস্য মো. নুরুন্নবী ও শালবাগান শিবিরের ব্লক এফ/৫ নম্বর শেডের বাসিন্দা আব্দুস সালামের ছেলে কবির মাঝি।
.png)
শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ হেমায়েতুল ইসলাম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র ) রকিবুল ইসলামের নেতৃত্বে এসআই মাহবুব হোসেনসহ এপিবিএন পুলিশের একটি দল ক্যাম্পের এইচ ব্লকের এফ-৫ নম্বর শেডের কবির মাঝির বাড়িতে অভিযান চালিয়ে ৪শ পিস ইয়াবা, দেশীয় তৈরি দুইটি রামদা ও একটি কিরিচসহ রোহিঙ্গা সন্ত্রাসী সালমান শাহ ও মুন্না গ্রুপের তিন সদস্যকে আটক করা হয়।
তিনি আরো বলেন, আটক নুরুন্নবী এর আগে উখিয়া থানায় অস্ত্রসহ গ্রেফতার হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। উদ্ধার করা ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।