নিহত সেতারা বেগম ভাসানচরের ৬৫ নম্বর ক্লাস্টারের মৃত নুর মোহাম্মদের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম জানান, শনিবার রাতে ভাসানচর থেকে দালালের মাধ্যমে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যেতে মাছ ধরার নৌকায় মেঘনা নদীতে পাড়ি জমান মা নুর নাহার ও মেয়ে সেতারা বেগম। সকালে দালালরা মা-মেয়েকে কক্সবাজার না নিয়ে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউপির মেঘনা নদীর পাড়ে রেখে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। এ সময় অসুস্থ সেতারা বেগম হাসপাতাল নেয়ার পথে মারা যান।
.png)
পরিদর্শক (তদন্ত) আরো জানান, নিহতের লাশ উদ্ধার করে সুরুতহাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আটককৃত নারীকে ভাসানচরে পাঠানোর প্রক্রিয়া চলছে।
নোয়াখালীর ভাসানচরের শরণার্থী শিবির থেকে রোহিঙ্গাদের পালানো ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে। পালানোর সময় নৌকা ডুবে মৃত্যু এবং পুলিশের হাতে ধরা পড়ার পরও থামানো যাচ্ছে না পালানোর এ প্রবণতা।
ভাসানচরে রোহিঙ্গাদের কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম চালু রয়েছে। দালালরা তাদেরকে ফুসলিয়ে বের করতে চাচ্ছে। বিশাল দ্বীপের কোন পাশ দিয়ে নৌকায় করে দালালের মাধ্যমে পালিয়ে যায় তা বোঝা মুশকিল।