আটককৃতরা হলেন- চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্প-২১ এর এ-৪ ব্লকের মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ এনাম, ক্যাম্প-১৬ এর সি-৬ ব্লকের মৃত আলী আহাম্মদের ছেলে মোহাম্মদ বেলাল ও বি-১ ব্লকের সোনা মিয়ার ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ।
এ সময় আটককৃতদের দেহ তল্লাশি করে তিন রাউন্ড কার্তুজসহ একটি ওয়ান শুটারগান পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে জানা যায়, মাদক ব্যবসার পাশাপাশি অস্ত্র কেনাবেচার সঙ্গেও তারা জড়িত।
.png)
আরো পড়ুন: রাঙামাটিতে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ২
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে, উখিয়ায় ১০ রোহিঙ্গা অটোরিকশা ও মোটরসাইকেল চালককে ধরে পুলিশে সোপর্দ করেন পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী। গত শনিবার ঐ ইউনিয়নের থাইংখালী এলাকায় এ অভিযান চালানো হয়।
ইউপি চেয়ারম্যান জানান, ক্যাম্প থেকে বের হয়ে স্থানীয়দের সঙ্গে মিশে অটোরিকশা ও মোটরসাইকেল চালানোর পেশায় নিয়োজিত ছিল এসব রোহিঙ্গা। তাদের আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যায় স্থানীয়রা। পরে ঐ ১০ জনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) হাতে তুলে দেওয়া হয়েছে। এ সময় তাদের অটোরিকশা ও মোটরসাইকেলগুলো শাহপরীর দ্বীপ হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
শাহপরীর দ্বীপ হাইওয়ে পুলিশের এএসআই মতিউর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।