ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় ১০ রোহিঙ্গাকে ধরে পুলিশে দিলো স্থানীয় জনতা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৭, ২৭ ডিসেম্বর ২০২১
উখিয়ায় ১০ রোহিঙ্গাকে ধরে পুলিশে দিলো স্থানীয় জনতা
আটককৃত ১০ রোহিঙ্গা, ইনসেটে পালংখালী ইউপি চেয়ারম্যান

কক্সবাজারের উখিয়ায় ১০ রোহিঙ্গা অটোরিকশা ও মোটরসাইকেল চালককে ধরে পুলিশে সোপর্দ করেছেন পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী। শনিবার ঐ ইউনিয়নের থাইংখালী এলাকায় এ অভিযান চালানো হয়।

ইউপি চেয়ারম্যান জানান, ক্যাম্প থেকে বের হয়ে স্থানীয়দের সঙ্গে মিশে অটোরিকশা ও মোটরসাইকেল চালানোর পেশায় নিয়োজিত ছিল এসব রোহিঙ্গা। তাদের আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যায় স্থানীয়রা। পরে ঐ ১০ জনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) হাতে তুলে দেওয়া হয়েছে। এ সময় তাদের অটোরিকশা ও মোটরসাইকেলগুলো শাহপরীর দ্বীপ হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সম্প্রতি পালংখালী ইউনিয়নে রোহিঙ্গাদের অবাধ বিচরণ বেড়েছে। রোহিঙ্গাদের হাতে গাড়ি না দেওয়ার জন্য অটোরিকশা ও মোটরসাইকেল মালিকদের সতর্ক করে দেওয়া হয়েছে বলেও জানান চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী।

Advertisement

শাহপরীর দ্বীপ হাইওয়ে পুলিশের এএসআই মতিউর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!