কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক এসপি নাঈমুল হক। রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
নাঈমুল হক বলেন, মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ আরসার প্রধান আতাউল্লাহ আবু জুনুনীর ভাই শাহ আলী রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান নিয়েছেন- এমন সংবাদ জানতে পারেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যরা। পরে এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
.png)
তিনি আরো বলেন, শাহ আলীকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি কীভাবে, কখন থেকে ক্যাম্পে অবস্থান করছেন এসব তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।
মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ১১ লাখ রোহিঙ্গা। রোহিঙ্গাদের আশ্রয়ের জন্য ক্যাম্প করা হয়। আর এসব ক্যাম্পে শুরু থেকেই বিভিন্ন ধরনের অপকর্মের সঙ্গে জড়িত ছিল আরসা।
গত বছরের ২৯ সেপ্টেম্বর রোহিঙ্গা কুতুপালং ক্যাম্পে ব্রাশফায়ারে নিহত হন রোহিঙ্গা প্রত্যাবাসনের নেতা মুহিবুল্লাহ। তাকে হত্যায় যারা জড়িত তারা সবাই আরসার সদস্য হিসেবে অভিযোগ রয়েছে। তাদের ধরতে ক্যাম্পে মাঝে মাঝেই বিভিন্ন ধরনের অভিযান চালান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।