জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারী কৌঁসুলি আসম মোস্তাফিজুর রহমান মনু এ তথ্য জানিয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন চাঁন মিয়া সোহেল, শহিদুল ইসলাম, মো. নাসির, আমিনুল ইসলাম, ইশ্রাফিল বেপারী ও দলিল উদ্দিন শেখ। তাদের মধ্যে শহিদুল ইসলাম আসামি আদালতে উপস্থিত ছিলেন, অন্যরা পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানাযায়, ২০০৮ সালের ২৯ জুলাই রাতে দক্ষিণ রাজাপুর গ্রামে হাজি মুনসুর আলীর বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে লক্ষাধিক টাকা ও মালামাল নিয়ে যায়। এ ঘটনায় পরের গ্রামে হাজি মুনসুর আলী বাদী হয়ে রাজাপুর থানায় একটি মামলা করেন। থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম তদন্ত শেষে ২০০৯ সালের ১৪ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১২ জনের সাক্ষ্যগ্রহণ করে এ রায় দেন।
.png)
জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি আসম মোস্তাফিজুর রহমান মনু জানান, দণ্ডপ্রাপ্তদের মধ্যে চান মিয়া সোহেলের বাড়ি রাজাপুরের নিজ গালুয়া গ্রামে। অন্যদের বাড়ি মানিকগঞ্জের বিভিন্ন এলাকায়।