ডাকাত শামছুল হক শামসু ওই এলাকার আবুল হাসেম হাসুর ছেলে।
পুলিশ জানায়, সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম সরকার, এসআই মো. মোখলেছুর রহমান, এসআই মো. জাহাঙ্গীর আলম, এএসআই কিংকর চন্দ্র দাশসহ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চর লক্ষীগঞ্জ বিষ্ণুপুর এলাকা হতে চান্দলার তিন বাড়িতে ডাকাতি মামলার মূলহোতা ও ডাকাতির প্রস্তুতি মামলার এজাহার নামীয় পলাতক ডাকাত শামছুল হক শামসুকে একটি এলজি ও ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়।
.png)
ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।