ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

২৮ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৪, ৩ অক্টোবর ২০২১
২৮ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
আটককৃত ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি

নরসিংদীতে ২৮ বছর পর গ্রেফতার হলো ডাকাতি মামরার পলাতক আসামি মাহামুদুল হাসান ওরফে মঞ্জু। ডাকাতি মামলার সাজা পরোয়ানাভুক্ত মঞ্জুকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। 

রোববার ভোরে জেলার শিবপুর উপজেলার সৈয়দের খোলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহামুদুল হাসান ওরফে মঞ্জু সৈয়দের খোলা গ্রামের আব্দুল জলিলের ছেলে। 

র‌্যাব-১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার মো. তৌহিদুল মবিন খান জানান, মাহামুদুল হাসান ওরফে মঞ্জু ২৮ বছর আগে কুখ্যাত ডাকাত ছিল। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানায় ডাকাতির অভিযোগে মামলা হয় এবং ১৯৯২ সালে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি হয়। পরোয়ানা জারির পর সে বিদেশে চলে যায় এবং সৌদি আরব ও কাতারসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে পালিয়ে বেড়ায় এবং দীর্ঘ ২৮ বছর বিদেশে আত্মগোপনে থাকে। ২০০৩ সালে সে দেশে আসার পর প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের কারণে দ্বিতীয় বিয়ে করে আবারো বিদেশে পালিয়ে যায়।

Advertisement

বিভিন্ন সময়ে সে দেশে এসেছিল। এরই মধ্যে তাকে বিচারিক আদালতে পলাতক অবস্থায় দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করা হয়। ২৮ বছর পলাতক থাকায় তাকে গ্রেফতার করা প্রায় অনিশ্চিত হয়ে পড়ে। র‌্যাব-১১ দীর্ঘদিনের অপেক্ষমাণ সাজা ওয়ারেন্ট সংগ্রহ করে তাকে খুঁজতে শুরু করে। প্রায় ৬ মাস আগে সে দেশে ফিরেছে নিশ্চিত হয়ে দীর্ঘদিন খোঁজাখুঁজির পর গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!