[ দেশজুড়ে ]
হাতকড়াসহ পালিয়ে গেল ডাকাতি মামলার আসামি
প্রতীকী ছবি
ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় হাতকড়াসহ শহিদ নামে এক ডাকাতি মামলার আসামি পালিয়ে গেছে। এ ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মঙ্গলবার রাতে শহরের পৌর পুলিশ ফাড়িতে এ ঘটনা ঘটে। এ খবর লেখা পর্যন্ত পুলিশ পলাতক আসামিকে এখনো পর্যন্ত আটক করতে পারেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর থানার নবাগত ওসি মাহবুবুল আলম জানান, কোটচাঁদপুর থানার সাফদারপুর পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই নিরব হোসেন মঙ্গলবার দুপুরে সাফদাপুর রেল বাজার থেকে ডাকাতি মামলার সন্দেহভাজন আসামি চুয়াডাঙ্গার জীবননগর থানার বাড়ান্দী গ্রামের কাশেম আলীর ছেলে শহিদকে আটক করে।
.png)
পরে পুলিশ হেফাজতে তাকে কোটচাঁদপুর শহরের পৌর পুলিশ ফাঁড়িতে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়। কিন্তু আসামি শহিদ জিজ্ঞাসাবাদের আগেই হাতকড়াসহ পালিয়ে যান। এ ঘটনায় তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পালিয়ে যাওয়া আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।
ডেইলি বাংলাদেশ/আরএম
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!