ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চার ভুয়া চিকিৎসকের জেল-জরিমানা

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৪, ১৩ ডিসেম্বর ২০১৯
চার ভুয়া চিকিৎসকের জেল-জরিমানা
ছবি: সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুর থানা থেকে চার ভুয়া চিকিৎসককে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে গাওখালী বাজার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সুব্রত মজুমদার, আবুল হাসান, মোস্তাকিম বিল্লাহ ও মো. নিয়াজ মাহবুব। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সুব্রত মজুমদার, আবুল হাসান ও মোস্তাকিম বিল্লাহর ছয় মাস করে জেল এবং মো. নিয়াজ মাহবুবকে ১০ হাজার টাকার জরিমানা করা হয়।

বরিশাল র‌্যাব-৮ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে ওই বাজারে বসে তারা সহজ সরল মানুষকে ডাক্তার পরিচয় দিয়ে জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিভিল সার্জন ও মেডিকেল অফিসার সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় তাদের আটক করা হয়।

Advertisement

তাদের পক্ষ থেকে কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় জেল-জরিমানা করা হয় বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!