গত ২৯ জানুয়ারি দুই ভারতীয় শিক্ষার্থীর অর্থ ডাকাতির অপরাধে ৭ জনকে গ্রেফতারের পর ডিবি পুলিশের হাতে আসে আরেকটি চাঞ্চল্যকর তথ্য।
আরো পড়ুন>>> ক্যামেরুনকে কাঁদিয়ে আফকনের ফাইনালে সালাহর মিশর
.png)
জানা যায়, গেল ২৩ জানুয়ারি ভোর ৫টা ১০ মিনিটে রাজধানীর মৌচাকে দুই ভারতীয় শিক্ষার্থী শাহিল আহমেদ ও আসিফ ইকবালকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা হাতিয়ে নেয় চার ডাকাত। ঐ রাতেই একে একে ৪ থেকে ৫টি ডাকাতির ঘটনা ঘটে।
মালিবাগে একই ঘটনা ঘটে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মাহমুদুর রহমান জেসানের সঙ্গেও। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, একটি সিলভার রঙের প্রাইভেটকার দাঁড়ায় তার পাশে। এরপরই অস্ত্রের মুখে ছিনিয়ে নেয়া হয় সব কিছু।
এর আগে, তারা একইভাবে ডাকাতি করে ধানমন্ডির ঝিগাতলা ও পল্টনে। যার সিসি ক্যামেরার ফুটেজও এখন ডিবির কাছে রয়েছে। এরপর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গত ২৯ জানুয়ারি ৭ ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ঐ প্রাইভেটকার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। এরপরই ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন অনেক ভুক্তভোগী।
আরো পড়ুন>>> চশমা ছাড়াই পত্রিকা পড়েন শতবর্ষী মধুসুধন পাল
এদিকে রাতে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও এমন ঘটনা চিন্তার ভাজ ফেলেছে পুলিশের কপালেও। ঢাকা ডিবি পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিজুল হক বলেন, কোথাও কোথাও তো সমস্যা হচ্ছেই, হয়তো আমাদের টহল যথাযথভাবে হচ্ছে না। আসলে কারো ওপর দায় না চাপিয়ে নগর নিরাপত্তার জন্য আমাদের সবাইকে সতর্ক হতে হবে।
গত একমাসে রাজধানীতে এমন ১০টি ডাকাতির ঘটনা ঘটেছে। তবে অপরাধীরা যত কৌশলই হোক না কেন, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।