ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে লরিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:০৪, ৪ ফেব্রুয়ারি ২০২২
রাজধানীতে লরিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মোটরসাইকেল দুর্ঘটনা- ফাইল ফটো

রাজধানীর রামপুরার বনশ্রীতে তেলের লরির চাকায় পিষ্ট হয়ে মো. আবু নাসের (৩৮) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

আরো পড়ুন>>> ৮ ছক্কা খেয়ে আফ্রিদির লজ্জার রেকর্ড

Advertisement

মো. আবু নাসের নোয়াখালীর সোনাইমুড়ীর মানিকনগর ঈদগা মাঠ এলাকার মো. আবু তাহেরের ছেলে। তিনি রামপুরার চিটাগাং বুল হোটেলের ম্যানেজার ছিলেন।

রামপুরা থানার এসআই মো. শাহরিয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল আরোহী ঐ হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার পথে একটি তেলবাহী লরি তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে লরির চাকায় মাথা পিষ্ট হন। 

আরো পড়ুন>>> গালি শুনে অসুস্থ এমডি মাহবুব, ছাড়তে চান ইভ্যালির পদ

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তেলবাহী লরি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!