ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শেরপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ০০:৩৩, ৩ ফেব্রুয়ারি ২০২২
শেরপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল। ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার রাতে সদর উপজেলার কুসুমহাটি ও শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শ্রীবরদী উপজেলার শিমুলচুড়া গ্রামের সুলতান মিয়া, সদর উপজেলার কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের সাইফুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার কুসুমহাটিতে চলন্ত ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আরেক মোটরসাইকেলচালক সাইফুল ইসলাম নিহত হয়েছেন।

Advertisement

সদর থানার ওসি মুনসুর আহাম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে শ্রীবরদীর ভায়াডাঙ্গা বাজার থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লেগে ঘটনাস্থলেই সুলতান মিয়ার মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!