ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শেরপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন 

শেরপুর প্রতিনিধি 
প্রকাশিত: ২০:৫৩, ১ ফেব্রুয়ারি ২০২২
শেরপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন 
দণ্ডাদেশ প্রাপ্ত আলমগীর হোসেনকে কারাগারে পাঠানো হচ্ছে

শেরপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে দায়েরকৃত স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ মো. আল-মামুন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডাদেশ প্রাপ্ত আসামির নাম আলমগীর হোসেন (৪০)। তিনি শেরপুরের শ্রীবরদী উপজেলার বিলভরট গ্রামের আজিজুল হকের ছেলে।

একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আলমগীরের ভাবি রাবিয়া বেগমকে (৩৫) বেকসুর খালাস দেন আদালত। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পাল।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৯ মার্চ রাতে আলমগীর হোসেনের বসতঘর থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় স্ত্রী জান্নাত বেগমের (২৫) মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরদিন শ্রীবরদী থানায় একটি অপমৃত্যুর মামলা হলেও ময়নাতদন্ত রিপোর্টে জান্নাতকে শ্বাসরোধে হত্যার প্রমাণ মেলে। এ ঘটনায় জান্নাতের বাবা জাম্বিল মিয়া বাদী হয়ে একই বছরের ৩ মে আলমগীর ও তার ভাবিকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। 

Advertisement

পরে ওই মামলায় আলমগীরকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আলমগীর জানান, ভাবির সঙ্গে তার পরকীয়ার সম্পর্কের জেরে স্ত্রী রাবিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়। 

পরে তদন্ত শেষে শ্রীবরদী থানার এসআই আনোয়ার হোসেন একই বছরের ৩০ নভেম্বর দেবর-ভাবির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারিক পর্যায়ে বাদী, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ ২১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ওই রায় ঘোষণা করেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!