পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বদরখালী এলাকায় অভিযান চালিয়ে মোহছেনার স্বামী রিদুয়ানকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো প্রক্রিয়া চলছে।
.png)
নিহত মোহছেনা বেগম কক্সবাজার শহরের খাজা মানজিল এলাকার ছাবের আহমেদের মেয়ে ও তিন সন্তানের জননী। তার ভ্যানিটি ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
উল্লেখ্য, গত রোববার রাতে পরিকল্পিতভাবে স্ত্রী মোহছেনা বেগমকে হাত-পায়ের রগ কেটে হত্যা করেন স্বামী রিদুয়ান। মঙ্গলবার ভোরে পেকুয়া উপজেলা সদরের নুইন্যামুইন্যা এলাকায় একটি সেতুর পাশে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে।