ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাঁচি দিয়ে গলা কেটে শিশুকে হত্যা, যুবকের যাবজ্জীবন

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৪, ২৫ জানুয়ারি ২০২২
কাঁচি দিয়ে গলা কেটে শিশুকে হত্যা, যুবকের যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার ঈশ্বরদী উপজেলার নতুন হাট এলাকায় শিশু রহিম হত্যা মামলায় আসামি রাসেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

মঙ্গলবার দুপুরে পাবনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি সালমা আক্তার শিলু বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি ঈশ্বরদী উপজেলার নতুন হাট এলাকায় জগলু শাহের শিশু পুত্র রহিমকে মানিকনগর এলাকায় একটি লিচু বাগানে ঘাস কাটার কথা বলে ডেকে নিয়ে যায় একই উপজেলার রহিমপুর গ্রামের আসাদুল মেকারের ছেলে রাসেল। সেখানে শিশুটিকে বলাৎকারের পর কাঁচি দিয়ে গলা কেটে হত্যা করেন রাসেল। ঘটনার পরদিন (২৫ ফেব্রুয়ারি) নিহত রহিমের বাবা জগলু শাহ বাদী হয়ে ঈশ্বরদী থানায় হত্যা মামলা করেন।

Advertisement

আরো পড়ুন: অ্যাপেন্ডিসাইটিস অপারেশনে মলদ্বারের নাড়ি কেটে ফেললেন চিকিৎসক

পরে মামলায় আসামি রাসেলকে গ্রেফতার করলে তিনি দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামি রাসেলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়। মামলায় আসামি পক্ষে ছিলেন মকবুল আহমেদ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!