বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলেন- রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা ৫০ বছর বয়সী ফিরোজ আলম ও তার ছেলে ২০ বছর বয়সী জুয়েল।
বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর জজ কোর্টের পিপি জসীম উদ্দিন জানান, ২০১৫ সালের ২৮ জুলাই সোনাপুর গ্রামের নাছির আলী দালাল বাড়িতে ডাব পাড়া নিয়ে আব্দুল মন্নানকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ফিরোজ ও জুয়েলের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের বাবা ইসমাইল জবিউল্লাহ।
.png)
মামলার পর একই বছরের ২৫ ডিসেম্বর বাবা-ছেলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে বুধবার এ রায় দেয় আদালত।
এদিকে, গতকাল মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের রামগতিতে ভাবিকে ধর্ষণ করার অভিযোগে দেবর সোহেল রানাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, মঙ্গলবার সকালে উপজেলার চর পোড়াগাছা থেকে সোহেলকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত দেবর মো. সোহেল রানা মৃত জামাল উদ্দিনের ছেলে। ভুক্তভোগীর স্বামীর চাচাতো ভাই।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী বিদেশে কাজ করেন। দুই সন্তান নিয়ে তিনি নিজ ঘরে বসবাস করেন। গত বছরের ২৫ ডিসেম্বর রাত ১১টার দিকে গৃহবধূর ঘরে ঢুকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে ধর্ষণ করেন মো. সোহেল রানা। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়ভাবে মীমাংসা করেও কোনো সমাধান হয়নি। পরে গত সোমবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন ভাবি।