সোমবার (১০ জানুয়ারি) নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে ফেনী জেলাকে ১৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লক্ষ্মীপুর দল। এর আগে গত শনিবার (৮ জানুয়ারি) চট্টগ্রাম জেলা দলকে ১৪ রানে হারিয়ে বিভাগীয় ফাইনাল নিশ্চিত করে লক্ষ্মীপুরের যুবারা।
৫০ ওভারের ম্যাচে লক্ষ্মীপুর টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে লক্ষ্মীপুরের যুবরা ১০ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে।
.png)
১৩৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১২৩ রানে অল আউট হয় ফেনী জেলা দল। তারা পরাজিত হয় ১৪ রানে। লক্ষ্মীপুর দলের হয়ে মেহেদি হাসান তারেক ৩৯ বলে ৪৭ রান নিয়ে ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন।
আরো পড়ুন: শেষ বলে উইকেট পেয়েই অবসরে টেইলর
লক্ষ্মীপুর দলের কোচ মোহাম্মদ মনির হোসেন ডেইলি বাংলাদেশকে বলেন, লক্ষ্মীপুর দল এ নিয়ে টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৪ ও মোট ৬ বার চট্টগ্রাম বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে।
তিনি আরো বলেন, দলের খেলোয়াড়দের ধারাবাহিকতায় আমরা ভালো করেছি। এবার আমাদের জাতীয় ভাবে প্রতিদ্বন্দ্বিতার পালা। আশা করি আমরা সেখানেও ভালো ফলাফল নিয়ে আসবো।
লক্ষ্মীপুর জেলা দল স্কোয়াড: রিদয় হাসান (অধিনায়ক), খালেদ হাসান নাদিম, মেহেদি হাসান তারেক, সাকিব আল হাসান রাহী, আদনান সামি, তাহমিদ হোসেন, মোহাম্মদ শাকিল, রুপক, শান্ত ,মাহিম, নাইম, অপূর্ব, রাফিদ, আনমুল মাহমুদ, আকরাম হোসেন, সেজান মাহমুদ, আরমান হোসেন নাহিম।
দলের কোচ: মোহাম্মদ মনির হোসেন।
দলের ম্যানেজার: নিজাম উদ্দিন বাবর।