রোববার নিজ কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকা করে সাড়ে ৪৩ লাখ টাকার চেক তুলে দেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ। এছাড়া ২০ জন অসহায়-দুস্থকে ১ লাখ ৫০ হাজার টাকা সহায়তা দেন তিনি।
জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের যৌথভাবে আয়োজিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক নুরুল ইসলাম পাটওয়ারী, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোছাইন আহম্মদ হেলাল, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, মাঠকর্মী মনোয়ার হোসেন, সালাহ উদ্দিন প্রমুখ।
.png)