ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাবনায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ তিনজন নিহত

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০১, ৯ জানুয়ারি ২০২২
পাবনায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ তিনজন নিহত
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়

পাবনায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন শিক্ষার্থী রয়েছেন। রোববার সকালে পৃথক দুর্ঘটনায় তারা নিহত হন।

নিহতরা হলেন- সাঁথিয়ার আতাইকুলা ইউনিয়নের পুটিগাড়া গ্রামের তারুণ বিশ্বাসের ছেলে রবিউল ইসলাম, একই গ্রামের কহায় হোসেনের ছেলে আব্দুল মোমিন ও সদরের দাপুনিয়া ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর এলাকার আসাদুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন। সাজ্জাদ জোতআদম শহীদ রফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

এর মধ্যে সাজ্জাদ উপজেলার জোতআদম এলাকায় নসিমনের চাপায় নিহত হন। জোতআদম শহীদ রফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পাস করেছেন সাজ্জাদ। এ তথ্য জানিয়েছেন ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নূর মোহাম্মদ।

Advertisement

অন্য দুজন সদর উপজেলার আতাইকুলায় ট্রাকের ধাক্কায় নিহত হন। এ সময় আহত হয়েছেন আরো একজন।

আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ঘটনার পর মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে। ট্রাকটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এর আগে, শনিবার রাত দেড়টার দিকে আন্তর্জাতিক কিরাত সম্মেলন থেকে ফেরার পথে বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় থ্রিহুইলারে থাকা তিন মাদরাসাছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

খুলনা-মোংলা মহাসড়কের শ্যামবাগাত মুনস্টার জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হাফেজ আব্দুল্লাহ, হাফেজ আব্দুল গফুর ও হাফেজ সালাউদ্দিন। তারা সবাই বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর কওমি মাদরাসার শিক্ষার্থী।

এর মধ্যে আবদুল্লাহ সদর উপজেলার রনজিতপুর এলাকার হোসাইনের ছেলে, আব্দুল গফুরের বাড়ি রামপালের ঝনঝনিয়ায় ও সালাহউদ্দীনের বাড়ি সাতক্ষীরায়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!