ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শ্বশুরবাড়ি এসে অভিমান, ‘ইঁদুরের বিষে’ প্রাণ হারালেন জামাই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:২৬, ৮ জানুয়ারি ২০২২
শ্বশুরবাড়ি এসে অভিমান, ‘ইঁদুরের বিষে’ প্রাণ হারালেন জামাই
ফাইল ফটো

রাজধানীর সূত্রাপুরে শ্বশুরবাড়ি বেড়াতে এসে বিষপানে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বিষপানের ঘটনাটি ঘটে। মৃত অমিতগোপ মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থানার কৃষ্ণ গোপের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড়।

জানা গেছে, সম্প্রতি অমিতগোপ সূত্রাপুরের ১৫ নম্বর গোবিন্দ দত্ত লেনে শ্বশুরবাড়ি বেড়াতে এসেছিলেন।

Advertisement

অমিতগোপের স্ত্রী প্রেমা ঘোষ বলেন, আমাদের দুই বছর আগে বিয়ে হয়।  মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী বাজারে আমার স্বামীর ইলেকট্রিক ব্যবসা রয়েছে। তিনি সম্প্রতি আমার বাবার বাড়ি বেড়াতে আসেন।

তিনি বলেন, আমার স্বামী মাদকাসক্ত ছিলেন। প্রায় সময় নেশা করতেন। শনিবার আমি তাকে বলি, তুমি এসব থেকে ফিরে আসো। এ কথা বলার পর আমার সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিমান করে ঘরে থাকা ইঁদুর মারার বিষ পান করেন তিনি। পরে খাটের ওপর অচেতন অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!