আহত চালক বগুড়া জেলার শেরপুর থানার টাউন কলনী এলাকার হযরত আলী ছেলে রবিউল ইসলাম।
চট্রগ্রামের অ্যামিগো নিট ফ্রেব্রিক্সের সত্ত্বাধিকারী আব্দুল জলিল জানান, চালক গত শনিবার রাত ৮টার দিকে চট্রগ্রাম বন্দর হতে আমদানি করা পণ্যসহ কাভার্ডভ্যান গাজীপুর কালিগঞ্জ খলাপাড়া এলাকার রফতানিমুখী প্রতিষ্ঠান অ্যামিগো বাংলাদেশ লিমিটেডের উদ্দেশ্যে রওনা হয়।
.png)
আরো পড়ুন: চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুর সর্বনাশ করলেন বৃদ্ধ
রোববার ভোর ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকায় একটি বাসের মাধ্যমে কাভার্ডভ্যানের গতিরোধ করে ডাকাতদল অস্ত্রের মুখে চালক রবিউলকে তাদের বাসে নিয়ে মারধর করে চোখ বেঁধে ফেলে। এ সময় তার থেকে মোবাইল ও পাঁচ হাজার টাকা লুট করে। পরে তাকে বাসে এদিক ওদিক ঘুরিয়ে মদনপুর লেডিস পাম্প সংলগ্ন এলাকায় ফেলে দেয়।
কাভার্ডভ্যানে থাকা ৯ লাখ ৩৩ হাজার ৮৬৮ টাকা মূল্যের পাঁচ হাজার ৫৫১ গজ ফ্রেব্রিক্সসহ কাভার্ডভ্যানটি রূপগঞ্জে গ্রিন ইউনিভার্সিটির সামনে রেখে চলে যায়। এ ঘটনায় মঙ্গলবার আব্দুল জলিল বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছেন।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, লুটের মালামাল উদ্ধার এবং ডাকাতদের গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ।