[ দেশজুড়ে ]
টেকনাফে অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা ডাকাত আটক
র্যাবের হাতে আটককৃত রোহিঙ্গা খায়রুল আমিন
কক্সবাজারের টেকনাফে অস্ত্র-গুলিসহ খায়রুল আমিন নামে ৩৮ বছর বয়সী এক রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে র্যাব।
রোববার ভোরে উপজেলার কাস্টমসঘাট এলাকায় অভিযান চালিয়ে খায়রুলকে আটক করা হয়। আটককৃত খায়রুল কুতুপালং ক্যাম্পের ব্লক-এফ এর বাসিন্দা মোস্তাফিজের ছেলে।
র্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন জানান, টেকনাফের কাস্টমসঘাট এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রোহিঙ্গা ডাকাত খায়রুল আমিনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে কেরনতলী পাহাড় থেকে তিনটি একনলা বন্দুক, দুটি থ্রি-কোয়ার্টারগান ও ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!