ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দেড় লাখ ইয়াবাসহ ধরা খেলেন রোহিঙ্গা যুবক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪১, ১৭ ফেব্রুয়ারি ২০২২
দেড় লাখ ইয়াবাসহ ধরা খেলেন রোহিঙ্গা যুবক
আটককৃত রোহিঙ্গা যুবক সাদেক হোসেন

কক্সবাজারের উখিয়া উপজেলায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে ১ লাখ ৬৯ হাজার ইয়াবাসহ সাদেক হোসেন নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা।

বৃহস্পতিবার সকালে ৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে একইদিন ভোরে বালুখালী ১০ নম্বর ক্যাম্পের একটি শেড থেকে তাকে আটক করা হয়।

আরো পড়ুন: শিশুকে বাঁচাতে গিয়ে নিথর দেহে বাড়ি ফিরলেন প্রবাসী

Advertisement

আটককৃত রোহিঙ্গা সাদেক হোসেন বালুখালী ১০ নম্বর ক্যাম্পের জি-১৬ ব্লকের মীর আহমেদের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে ক্যাম্পের ঐ শেডে ইয়াবার একটি চালান মজুত আছে বলে খবর পেয়ে অভিযানে যান এপিবিএন সদস্যরা। সেখানে তল্লাশি চালিয়ে ১ লাখ ৬৯ হাজার ইয়াবা জব্দ করা হয়। এ সময় সাদেককে আটক করা হয়। তার নামে মামলা দিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!