নিহত রোহিঙ্গা নেতা আবুল কালাম কুতুপালং শিবিরের বাসিন্দা। এ ঘটনায় আহতরা হলেন, ক্যাম্পের হেড মাঝি মো. আমিন ও সাব মাঝি মো. জাফর।
ওই ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার নাইমুল হক বলেন, নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে ক্যাম্পে দুই পক্ষের সংর্ঘষের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। এ ঘটনায় পুলিশ কাজ করছে।
.png)
আরো পড়ুন: অন্যের ঘর রাঙাতে গিয়ে লাশ হলেন আনোয়ার
কয়েকজন রোহিঙ্গা নেতা জানান, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের তিন মাঝিকে ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তাদের হাত-পা কুপিয়ে জখম করে। এরমধ্যে একজনের মৃত্যু হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করায় আগে থেকেই তাদের হুমকি দিয়ে আসছিল সন্ত্রাসীরা।
উখিয়া থানার ওসি (তদন্ত) গাজী সালাহ উদ্দিন বলেন, কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন এক রোহিঙ্গা মারা যাওয়ার খবর পাওয়া গেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।