শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে পালংখালী ইউনিয়নের বালুখালী পান বাজারস্থ ছোট ব্রিজ সংলগ্ন ফ্রেন্ডশিপ হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রোহিঙ্গারা হলেন- বালুখালী ক্যাম্পের এনাম উল্লাহ ও মো. আয়াস।
আরো পড়ুন: শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
.png)
র্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার বালুখালী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পালানোর চেষ্টাকালে দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেন র্যাব-১৫ এর সদস্যরা। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা দুইজনই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।
এ ব্যাপারে র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাহ উদ্দিন জানান, গ্রেফতারকৃত রোহিঙ্গা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে।