আটককৃত রোহিঙ্গা জুবায়ের টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া করাচি পাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) মো. বিল্লাহ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত রোববার সন্ধ্যায় উপজেলা সদরের লেঙ্গুরবিল রোডে গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়।
.png)
আরো পড়ুন: চিকিৎসকের কাছে যাওয়া হলো না রেনুর, পথেই হলেন লাশ
অভিযান চলাকালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রোহিঙ্গা জুবায়েরকে আটক করা হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ২০০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করা হয়। আটককৃত রোহিঙ্গার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।