আটককৃত সৈয়দ আহম্মদ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ ব্লকের সুলতান আহম্মদের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।
.png)
তিনি বলেন, মাদক বেচাকেনার উদ্দেশ্যে একদল মাদক কারবারি নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের লুকোচুরি রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউজের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব ঐ এলাকায় অভিযান চালায়। ঐ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার সময় এক রোহিঙ্গাকে আটক করা হয়। পরে সবার সামনে আর দেহ ও সঙ্গে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে একটি বিদেশি অস্ত্র, ম্যাগজিন ও ১ হাজার ৪০০ ইয়াবা উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন বলেন, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ইয়াবা ও অস্ত্রসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।