নিহত কিশোরের নাম আনোয়ার মিয়া। ১৬ বছরের এই কিশোর মৌলভীবাজার জেলার শমশেরনগর উপজেলার আদিপুর গ্রামের বাতির মিয়ার ছেলে। সে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে শ্রমিক হিসেবে কাজ করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মাইনুল ইসলাম জানান, আনোয়ার মিয়াসহ কয়েকজন শ্রমিক ঠেলাগাড়ি দিয়ে বিদ্যুৎ খুঁটি নিয়ে যাচ্ছিল। এ সময় সিলেটমুখী একটি ট্রাক আনোয়ারকে চাপা দেয়। এতে আনোয়ার ও তার দুই সহকর্মী আহত হয়। অন্য শ্রমিকরা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক আনোয়ারকে মৃত ঘোষণা করেন।
.png)
আহত রাকিব মিয়াকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।