ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:১০, ২৩ ফেব্রুয়ারি ২০২২
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
নিহ মোটরসাইকেল আরোহীর লাশ। ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় কামাল উদ্দিন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের সাজাপুর ফটকি ব্রিজ এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জগদ্দলগ্রামে মফিজ উদ্দিনের ছেলে। তিনি পাবনায় অবস্থিত স্কয়ার কোম্পানিতে সিকিউরিটি ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।  

Advertisement

এ তথ্য নিশ্চিত করেন বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই আহসান হাবীব।

এএসআই আহসান হাবীব জানান, স্থানীয়দের খবরে মোটরসাইকেল আরোহী কামালের মরদেহ উদ্ধার করা হয়। তার লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। অজ্ঞাত যানবাহনটি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। জানা গেছে কামাল মোটরসাইকেলে পাবনা জেলায় নিজ কর্মস্থলে যাচ্ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!