ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত 

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৩, ৮ মে ২০২০
বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত 
ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমপুর ও গৌরনদী উপজেলার বাটাজোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে চারজন। 

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুর ১২ টার দিকে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় ব্যাটারিচালিক অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে আলাউদ্দিন ও সালাউদ্দিন নামে দুই যাত্রী গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নেয়া হয়। পরে সেখানকার চিকিৎসকরা সালাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। 

নিহত সালাউদ্দিন বাবুগঞ্জ উপজেলার কেদারপুর এলাকার বাসিন্দা। 

Advertisement

অপরদিকে জেলার গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় ওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ওই গাড়ির চালক রাসেল হাওলাদার, যাত্রী কাওসার আলী ও রিয়াজুল আহত হয়। তাদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রিয়াজুলকে চিকিৎসকরা মৃত ঘোষণ করেন। 

রিয়াজুল পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চৈতা এলাকার আব্দুস সালামের ছেলে। নিহতদের মরদেহ শেবাচিম হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ওয়ার্ড মাস্টার আবুল কালাম।।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!