ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সড়ক দুর্ঘটনায় তুরষ্কে ফুটবলারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৫, ১২ জানুয়ারি ২০২২
সড়ক দুর্ঘটনায় তুরষ্কে ফুটবলারের মৃত্যু
আহমেত কালিক

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাত্র ২৭ বছর বয়সেই প্রাণ হারালেন তুরস্ক জাতীয় ফুটবল দলের সাবেক ডিফেন্ডার আহমেত কালিক। কালিকের ক্লাব কোনিয়াসপোর এই তথ্য নিশ্চিত করেছে।

ক্লাবটির টুইটারে জানানো হয়েছে, ‘আমরা অত্যন্ত দু:খের সাথে জানাচ্ছি আমাদের খেলোয়াড় আহমেত কালিক আর নেই। কোনিয়াসপোরে আসার পর প্রথম দিন থেকে কালিক আমাদের সমর্থক ও এই শহরের ভালবাসা কুড়িয়ে নিয়েছিলেন।’

তুরষ্কের একটি ওয়েবসাইট স্পোর এরিনার সুত্রমতে দেশটির রাজধানী আঙ্কারার কাছাকাছি একটি স্থানে একটি মোটরওয়েতে তার গাড়িটি দুর্ঘটনায় পতিত হয়। অনুশীলনের ছুটিতে নিজের বিয়ের প্রস্তুতি সারতে আঙ্কারায় যাচ্ছিলেন কালিক। তবে দুর্ঘটনার আসল কারণ খতিয়ে দেখছে তদন্ত বিভাগ।

Advertisement

২০২০ সালে কোনিয়াসপোরে যোগ দেবার আগে তিন বছর গ্যালাতাসারের হয়ে কালিক ৫০টিরও বেশী ম্যাচ খেলেছেন।

২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত টার্কিস জাতীয় দলের হয়ে ৮ ম্যাচ খেলা আহমেত দুর্ঘটনার সময় গাড়িতে একাই ছিলেন। সংবাদ মাধ্যম থেকে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টায় আঙ্কারা-নিগদ সড়কে কালিকের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। জাতীয় দলের এই সেন্টার ব্যাককে এলমাদাগের একটি কবরস্থানে সমাধিত করা হবে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে সাবেক ও বর্তমান ক্লাব।

স্পোর এরিনা আরো জানিয়েছে, কোনিয়াসপোর ইস্তাম্বুুল বাসাকসেহিরের বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচটি স্থগিত করতে টার্কিস ফুটবল ফেডারেশনের কাছে অনুরোধ জানিয়েছে। ম্যাচটি আগামী ১৫ জানুয়ারি হওয়ার কথা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!