ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে বিরোধের জেরে টেঁটাযুদ্ধ, প্রাণ গেল বৃদ্ধের

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৬, ১৩ জুলাই ২০২২
নরসিংদীতে বিরোধের জেরে টেঁটাযুদ্ধ, প্রাণ গেল বৃদ্ধের
উদ্ধারকৃত লাশ-প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরায় বুধবার (১৩ জুলাই) দুপুরে দুই পক্ষের টেঁটাযুদ্ধে মফিজ মিয়া নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১০ জন। উপজেলার শ্রীনগর ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মফিজ একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রীনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য খালেক হাজির সঙ্গে সাবেক সদস্য শাহ আলমের বিরোধ চলে আসছিল। বুধবার সকাল ১০টার দিকে শাহ আলমের এলাকার এক শিশু খালেক হাজির নামাপাড়ায় খেলতে গেলে তাকে মারধর করা হয়।

এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে দুপুর ১২টার দিকে তা সংঘর্ষে রূপ নেয়। উভয়পক্ষের লোকজন টেঁটা, ছোড়া, দাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে প্রতিপক্ষের আঘাতে শাহ আলমের সমর্থক মফিজ মিয়া (৬০), আছমা বেগম (৩৫), খলিলুর রহমান (৫৫), জোনায়েদ মিয়া (১৮) এবং খালেক হাজির সমর্থক জয়নাল আবেদীনসহ (৭০) অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মফিজ মিয়াকে মৃত ঘোষণা করেন।

Advertisement

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, টেঁটাবিদ্ধ হয়ে একজনের মারা গেছেন। খবর পেয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে কাজ করছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!